স্টাফ রির্পোটার: বরুড়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১ জানুয়ারী) দুপুর ১২ টার বরুড়া উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা থেকে বের হয়ে বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

ওই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভুইয়া, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, রক্তঋণ সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, রক্তঋণ সংগঠনের আহ্বায়ক গাজী কামরুল হাসান, সদস্য সচিব হৃদয় ভৌমিক, যুগ্ম আহবায়ক সবুজ সরকার, তিথি মজুমদার, ওরাই আপনজন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, ফয়সাল আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *