স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে আসে। পরে ওইদিন সন্ধ্যায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ও পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, পয়ালগাছা গন্ডামারা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *