স্টাফ রির্পোটার: বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের সাহাপুর প্রাইমারি স্কুল ও মোগলট্রিট সংলগ্ন এলাকায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক **২টা ২০ মিনিটের দিকে** এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, **বিজয় চিকিৎসক ও তার স্ত্রী** বাড়িতে থাকা অবস্থায় ডাকাতরা বাড়ির **কেসি গেটের তালা কেটে** ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আনুমানিক **২ থেকে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা** নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে রাত আনুমানিক **৩টার দিকে এসআই এনামুল হক** ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি **মোটরসাইকেল উদ্ধার** করেছে পুলিশ। পুলিশের ধারণা, ডাকাতির ঘটনায় মোটরসাইকেলটি ব্যবহৃত হয়ে থাকতে পারে। মোটরসাইকেলটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বরুড়া থানার অফিসার ইনচার্জ **কাজী নাজমুল হক**।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, **ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল পাওয়া গেছে এবং ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।**

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সাহাপুর এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া সাহাপুর বাজারে আজাদ কাপড় বিতানেও চুরির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *