বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে ২০২৬ সালের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধন ও ওষুধ স্প্রে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরুড়া পৌরসভার প্রশাসক জনাব আসাদুজ্জামান রনির নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের আওতায় এডাল্টিসাইড (পূর্ণবয়স্ক মশা নিধনের ওষুধ) স্প্রে করা হয়। বরুড়া পৌরসভার উদ্যোগে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরুড়া পৌরসভার বাজার পরিদর্শক। ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থান: বরুড়া পৌরসভা, বরুড়া, কুমিল্লা। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪, অভিভাবকের জিম্মায় ১০ কিশোর বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার