বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়ার উদ্যোগে ‘ফিরাকে বাতেলা’ বিষয়ে এক গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মাদরাসা ময়দানে আয়োজিত এ বয়ানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বয়ানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিলেটের মাদরাসায়ে নূরে মদিনার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম অলীপুরী সাহেব (দা.বা.)। তিনি ‘মওদুদীবাদের ভ্রান্তি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আয়োজক প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া, কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ বয়ানে ধর্মীয় আলোচনা শুনতে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত হন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণে উৎসবমুখর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

বয়ানকে কেন্দ্র করে মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। উপস্থিত মুসল্লিরা মনোযোগ দিয়ে ইসলামী আলোচনা শোনেন।

আয়োজকরা এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে ইসলামী জ্ঞানচর্চা ও আকিদাবিষয়ক আলোচনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় ফিরাকে বাতেলা বিষয়ে বয়ান, মাদরাসা মাঠে ধর্মপ্রাণ মানুষের ঢল

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com