বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও অর্জুনতলা গ্রামের বাসিন্দা আবদুর রশিদ (৬৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২০ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরুড়ার ডক্টরস কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর বিকেল ৪টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। মরহুম আবদুর রশিদের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত পাঠদান, অর্থাভাবে বন্ধ পাঁচপুকুরিয়া রশিদিয়া মাদরাসার নির্মাণকাজ বরুড়ায় বলাকা বাসের ধাক্কায় ৭ বছরের শিশু গুরুতর আহত, পা ভেঙে রেফার কুমেকে