বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পাঁচপুকুরিয়া রশিদিয়া মাদরাসায় শ্রেণিকক্ষ সংকটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদরাসাটিতে তৃতীয় শ্রেণি পর্যন্ত নূরানী শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজন একাধিক শ্রেণিকক্ষ। তবে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মাদরাসা কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষ সংকট নিরসনে মাদরাসা কর্তৃপক্ষ একটি আধাপাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। কিন্তু অর্থের অভাবে নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। ঘরটির নির্মাণকাজ সম্পন্ন করতে ইট, বালু, সিমেন্ট, টিনেরচালের শেডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রয়োজন। এ অবস্থায় মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়নে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আগামী ৩১ অক্টোবর মাদরাসাটির বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় মাদরাসার শ্রেণিকক্ষ নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন। কেউ ইট, বালু, সিমেন্ট ও টিন দিয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। আবার কেউ ঘরের ওপর শেড নির্মাণের সামগ্রী দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া কয়েকজন নগদ আর্থিক অনুদান প্রদান করেন। মাদরাসার শিক্ষার্থীদের জন্য সুন্দর ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আধাপাকা ঘরটির নির্মাণকাজ সম্পন্ন করা জরুরি। এ জন্য সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। আর্থিক অনুদান ও সহযোগিতার জন্য যোগাযোগ করুন:জনাব মফিজুল ইসলামমুঠোফোন: ০১৬২২-৫৮৮০২৫ সভা শেষে মাদরাসার উন্নয়ন, নির্মাণকাজের সফল সমাপ্তি, বার্ষিক মাহফিলের সার্বিক সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর সাহেব। মাদরাসার শ্রেণিকক্ষ নির্মাণকাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মাদরাসা সংশ্লিষ্টরা। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখায় চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা প্রদান হঠাৎ অসুস্থ হয়ে চলে গেলেন আবদুর রশিদ, বরুড়ায় শোকের ছায়া