বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসাদুজ্জামান রনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরুড়া উপজেলা পরিষদ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে দুর্গাপূজা চলাকালে দায়িত্ব পালন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ব্রিফিং শেষে আজ থেকেই আনসার সদস্যরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য পৌঁছে যাবেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব পালন করবেন। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation আল্লামা নূরুল হক (রহ.) ইন্তেকাল করেছেন, সুয়াগাজীতে জানাজা আজ বরুড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর