অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার শরাপতি গ্রামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জীবিকার তাগিদে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শরাপতি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এলাকাবাসী বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতার জন্য দোয়া করা হয়। র্সোস- শাহাদাৎ হোসেন-সৌদি প্রবাসী। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, শিশু-কিশোরসহ পরিবারের সদস্যদের জিম্মি করে লুট বরুড়ায় বেড়ায় অবরুদ্ধ পরিবার, খালের পানিতে ঝুঁকিপূর্ণ স্কুলযাত্রা শিক্ষার্থী‘র