স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার মো. রিফাত হোসেন (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বরুড়ার পাশ্ববর্তী উপজেলা সদর দক্ষিণের লালমাই পাহাড়ের চণ্ডীমুড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিফাত হোসেন বরুড়ার দক্ষিন শীলমুড়ি ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। স্থানীয়রা জানায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের পর রিফাত নিজ বাড়ি থেকে বের হয়। পরে তাকে খুঁজে না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে চণ্ডীমুড়া পাহাড়ে শিশুর গলাকাটা মরদেহ পাওয়ার খবরে ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ শনাক্ত করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে বরুড়া থানার অফিসার্স ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, যে স্থানে লাশ পাওয়া যায় সেটা সদর দক্ষিন থানার এরিয়াতে ছিলো। তবে আমাদের বরুড়ার পুলিশ ফোর্সও সেখানে ছিলো। রিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় তিনটি পৃথক অভিযানে নষ্ট করা হয় ভেকু ও অবৈধ ড্রেজার বরুড়ায় অগ্নিকান্ডে ৪টি পরিবারের বসত ঘর পুরে ছাই