বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার চিতড্ডা এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চোখের অপারেশন ও ঔষধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজিত এ কর্মসূচিতে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চোখের অপারেশন এবং ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

চিকিৎসাসেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হবে চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে। এ উদ্যোগের সৌজন্যে রয়েছে বাতিঘর, চিতড্ডা, বরুড়া, কুমিল্লা।

এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ চোখের চিকিৎসাসেবা গ্রহণের একটি সুযোগ তৈরি করবে। সংশ্লিষ্ট এলাকার চোখের সমস্যায় ভুগছেন এমন রোগীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন ও ওষুধ বিতরণ

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com