Oplus_131072

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বরুড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে ২৮ জন কিশোরকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি দুজন এক বছরের বেশি মেয়াদের সিআর সাজাপ্রাপ্ত আসামি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন—বরুড়ার কলাখাল গ্রামের নাসির আহম্মেদের ছেলে মহিন উদ্দীন (৩৪), যিনি ১ বছর ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত এবং দিঘলগাঁও গ্রামের মোবারক হোসেনের ছেলে ইউনুস (৩৭), যিনি এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।

বরুড়া থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০, ২৮ কিশোরকে অভিভাবকের জিম্মায় হস্তান্তর

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com