স্টাফ রির্পোটার: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং হৃদয় ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ রুহুল আমিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমিনুল ইসলাম, বরুড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও রেনেসা হসপিটালের পরিচালক খন্দকার জাফর ইকবাল, শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাজী মোঃ ছোয়াব আলী, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ হোসেন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রোটা: মোহাম্মদ মনিরুজ্জামান।

ওই সময় অনুষ্ঠানে হৃদয় ফাউন্ডেশন কর্তৃক ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন এবং ডিমডুল রহমানিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার ২৫ জন সহ সর্বমোট ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, মশাল দৌড়, দলীয় ও একক নৃত্য, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগীতা, দেশাত্ববোধক, আধুনিক গান পরিবেশন ও সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *