স্টাফ রির্পোট: বরুড়ায় গত ১৬ বছর পর নানা আয়োজনের মধ্যে দিয়ে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব মোঃ জাকারিয়া তাহের সুমন দলীয় নেতাকর্মীদের নিয়ে বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সভায় সাবেক সাংসদ বলেন, স্বৈরাচার সরকারের কারনে দীর্ঘসময় আমরা আনন্দ উল্লাস করে মহান বিজয় দিবস উদযান করতে পারিনি। অনেকদিন পর হলেও আজকে সবাই সমবেত হয়ে আনন্দ করে বিজয় দিবস উদযাপন করেছি। বিষয়টি খুবই আনন্দের। ওই সময় তিনি সকল নেতামর্কীদের প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুন্দর সমাজ গঠনের জন্য কাজ করতে আহ্বান করেন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বন্ধ কুমিল্লা চিড়িয়াখানা, চলছে শাক-সবজির চাষ বরুড়ায় মহান বিজয় দিবস উদযাপন