বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেগাত্তাপুর, ১১গ্রাম ও ঝিকুটিপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমান, খন্দকার শাহাদাত হোসেন রিপনসহ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও আসাদুজ্জামান রনি

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com