বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও অর্জুনতলা গ্রামের বাসিন্দা আবদুর রশিদ (৬৫) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২০ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরুড়ার ডক্টরস কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর বিকেল ৪টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

মরহুম আবদুর রশিদের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হঠাৎ অসুস্থ হয়ে চলে গেলেন আবদুর রশিদ, বরুড়ায় শোকের ছায়া

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com