বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ১০০টি বায়োইকুইভ্যালেন্ট পণ্য নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রেড উইংয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএমআরডিএ (DMRDA), বরুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি এমডি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে পণ্য পরিচিতি (Product Monograph) বিষয়ে আলোচনা করেন রেনাটা পিএলসির মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার ডা. হিল্লোল কুমার চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেনাটা পিএলসির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক বাহার হোসাইন মোল্লা। সেমিনারটি ডিএমআরডিএ, বরুড়া-এর আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে বায়োইকুইভ্যালেন্ট পণ্যের পরিচিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে রেনাটা পিএলসির বিভিন্ন পণ্যের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোর অংশীদারত্ব ছিল। বৈজ্ঞানিক সেমিনারটি সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে পণ্য সম্পর্কে জ্ঞান ও ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় কর্মরত সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণ ২৯-৩১ অক্টোবর