বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরুড়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বরুড়া থানা পুলিশের ১৩ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি দুজন হলেন—মরিয়াড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. রহমান মিয়া প্রকাশ রাফসান এবং মধ্য লক্ষ্মীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. সুমন হোসেন। এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন—নোয়াপাড়া গ্রামের মৃত আরিফুল রহমানের ছেলে মিজানুর রহমান ওরফে খোকন, একই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, চোত্তাপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী রাশিদা বেগম এবং এগারোগ্রাম গ্রামের শাহ আলমের স্ত্রী ফাতেমা বেগম। পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ছয়জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সূত্র: বরুড়া থানা পুলিশ, কুমিল্লা। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান আল্লামা নূরুল হক (রহ.) ইন্তেকাল করেছেন, সুয়াগাজীতে জানাজা আজ