বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হিসেবে মুফতি আরিফ মাহমুদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সর্বোচ্চ নম্বরপ্রাপ্তি ও যোগ্যতার ভিত্তিতে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

জানা গেছে, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি-এর সার্বিক তত্ত্বাবধানে ইমাম নির্বাচনের প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়। প্রার্থীদের যোগ্যতা ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মুফতি আরিফ মাহমুদকে বরুড়া মডেল মসজিদের ইমাম হিসেবে নির্বাচিত করা হয়।

ইমাম নির্বাচনের এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ।

মুফতি আরিফ মাহমুদের নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বে তিনি মসজিদের ইমাম হিসেবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

08 October 2026

যোগ্যতা ও মেধার ভিত্তিতে বরুড়া মডেল মসজিদের ইমাম নির্বাচিত মুফতি আরিফ মাহমুদ

www.hostbuybd.com