স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলায় তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ জুন) শুক্রবার বরুড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকারিয়া তাহের সুমন এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আহাম্মদুজ্জামান রনি। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধানের নতুন কৌশল এবং উদ্যোক্তা তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার কোনো বিকল্প নেই। তিনি তরুণদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদুজ্জামান রনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি আয়োজন করে এডুকেশনাল ইমপ্লয়মেন্ট স্মার্ট সিস্টেম (EESS), এসইজি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।” Post navigation উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তিন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা