স্টাফ রিপোর্টার: গত (২ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত কার্যালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের সুমন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আলাউদ্দিন

এ সময় আলাউদ্দিন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে তিনি বরুড়া একতা স্বেচ্ছাসেবী সংগঠনের অতীতের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে পরিচালিত নানা উদ্যোগের বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

সাক্ষাৎকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আলাউদ্দিনের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি তিনি সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, জনসেবামূলক উদ্যোগ বৃদ্ধি এবং সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

আলাউদ্দিন মন্ত্রীর মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে উভয়ে বরুড়ার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *