শরিফ উদ্দীন: দিগন্ত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত (৩০ মার্চ) রবিবার সকাল দশটায় এবং বিকাল পাঁচটায় সংগঠনের সভাপতি দেওয়ান মাইনুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ কর্মসূচি দুইটি অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, দিগন্ত সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা দেওয়ার নজরুল ইসলাম, দিগন্ত সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি সৈয়দ মইনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরুড়া পৌরসভা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবং বরুড়া বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ , মাওলানা জাকির হোসেন, তানজীব হাসান তানিম, সোলায়মান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী মোঃ শাহাদাত হোসেন। উল্লেখ্য, সংগঠনটি বিভিন্ন প্রতিকূল অবস্থায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্কুলে ঝড়ে পড়ার প্রবণতা দূর করতে শিক্ষা সামগ্রী বিতরণ সহ সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা, নোয়াখালী ফেনী জেলা সহ বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনা খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। Post navigation মেডিকেল প্র্যাকটিশনার্স অফ বরুড়ার উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ইফতার অনুষ্ঠিত বরুড়ায় এবি ব্যাংক পিএলসি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত