স্টাফ রিপোর্টার: বরুড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ই ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের ৩১বার তোপধ্বনির সাথে সাথে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে বরুড়া উপজেলা প্রশাসন, এদিন পতাকা বিধি অনুসরণ করে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং সকাল সাতটায় পয়ালগাছা ইউনিয়নের বটতলী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত এবং বীর মুক্তিযোদ্ধা পরিবার কে সংবর্ধণা প্রদান করা হয়েছে। সকাল আটটায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং এর নেতৃত্বে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এর সমন্বয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলা এগারটায় সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক সর্দার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যাক্তি বর্গের অংশগ্রহণ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ অংশগ্রহনে মুক্তিযোদ্ধা পরিবার কে সংবধর্না প্রদান নানা আয়োজন শেষে বিকালে বিকাল তিনটায় উপজেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে ফুটবল ম্যাচ শেষে বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বরুড়া উপজেলার সর্বস্তরের জনগণ, বরুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল দশটায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে বরুড়া উপজেলা বিএনপি সহ তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধীক নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এবং বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা ও পৌরসভা শাখার নেতা কর্মীরা বরুড়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ জালালের নেতৃত্বে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সহ কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তাদের বিজয় দিবসের কর্মসূচী সম্পূর্ণ করে। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation বরুড়ায় মহান বিজয় দিবস উদযাপন গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত