স্টাফ রির্পোটার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া আলোচনা  ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আগানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ,  প্রধান বক্তার বক্তব্য দেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সদস্য সচীব জিয়া উদ্দিন রুবেল।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামাতে ইমলামীর সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. আলামিন, বরুড়া উপজেলা জমাতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক বরুড়া উপজেলা – মাওলানা আবুল কাশেম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জামাতের আমীর মাওলানা শাহাদাৎ হোসেন, বরুড়া পৌরসভার জামায়েতে আমির অধ্যাপক শাহজালাল , সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, বরুড়া পৌরসভা জামাতের সহকারী সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *