স্টাফ রির্পোটার: বরুড়া উপজেলা ছাত্রশিবির আয়োজিত এস এসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মার্চ) বুধবার বরুড়া রেডউইং কনভেনশন হলে শিক্ষা উপকরণ উপহার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠি হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা- ৮ (বরুড়া) সংসদীয় আসনের জামায়াত মনোনিত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল। বিশেষ অতিথির বক্তব্য দেন বরুড়া পৌরসভা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী খোরশেদ আলম পাটোয়ারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মু. আনোয়ার হোসাইন ও জেলা সাহিত্য সম্পাদক মু. জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর সভাপতি মু.ফরহাদ হোসেন ও সঞ্চালনা করেন সাজ্জাদ শাহাদাত ও বোরহান উদ্দিন ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *