স্টাফ রির্পোটার: বরুড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেচ পাম্প পরিচালনার অভিযোগে শওকত এমরান হেলাল ও তার ভাই ওমর ফারুক দুলাল কে আনুমানিক এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (২৯ মার্চ) রবিবার আগানগর গ্রামে বরুড়া পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার, পাম্প ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। ওই ঘটনায় ডেপুটি জেনারেল ম্যানেজার প্রাথমিকভাবে বরুড়া থানাকে অবহিত করেন।

জানা গেছে, আগানগর গ্রামের বাসিন্দা আলা কবিরাজের ছেলে ওমর ফারুক দুলালের নামে অনুমোদিত সেচ পাম্পের সংযোগটি আনুমানিক একবছর পূর্বে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিলো। পরবর্তীতে তার ভাই শওকত এমরান বেলাল আনুমানিক একবছর যাবৎ অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করে সেচ পাম্প চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বরুড়া পল্লিবিদ্যুৎ অফিস কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার, সেচ পাম্প ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়ে যাওয়া হয়। ​পরে অফিস পূর্বের বছরে বিদ্যুৎ ব্যবহারের হিসাব অনুযায়ী তিনগুন জরিমানা করে।

ওই ঘটনায় শওকত এমরান হেলাল বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এই ধরনের কোন কর্মকান্ডের সাথে জরিত নই। আমার নামে সেচ পাম্পের কোন বৈধ অথবা অবৈধ সংযোগও নেই। আমার ভাইয়ের একটি সেচ পাম্পের সংযোগ ছিলো। তাকে জরিমানা করা হয়। সে বিষয়ে পল্লীবিদ্যুত অফিসে যোগাযোগ করে আসছি। জরিমানার টাকা যথাসময়ে পরিশোধ করা হবে।

বরুড়া ডেপুটি জেনারেল ম্যানেজার রিশি কুমার নিশ্চিত জানান, অভিযোগ সত্যতা পেয়ে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার, পাম্প ও অন্যান্য সরঞ্জাম জব্দ করে নিয়ে আসছি। দুইজনকে এক লক্ষ টাকার অধিক জরিমানা করেছি। যথাসময়ের মধ্য জরিমানা পরিশোধ না করিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *