স্টাফ রির্পোটার: কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কুমিল্লা (দক্ষিন) জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল। গতকাল (১৫ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে আরমানা গ্রুপের গুলশান অফিসে উপস্থিত হয়ে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল এ শুভেচ্ছা জানান।

ওই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র বরুড়া উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাক্ষাৎকার শেষে নব-নির্বাচিত এমপি জাকারিয়া তাহের সুমন তাঁদেরকে মেহমানদারি করেন। এ দুই প্রার্থীর একই টেবিলে আলোচনার বিষয়টি বরুড়া র্সবস্তরের মানুষের মাঝে ও রাজনীতির মাঠে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অনেকেই মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *