বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার ৯৭টি পূজামণ্ডপের জন্য গঠিত পূজা পর্যবেক্ষণ কমিটির তালিকা হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির নিকট এ কমিটির তালিকা হস্তান্তর করেন। এসময় উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বরুড়া উপজেলার ৯৭টি পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কাম্য।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বরুড়ায় ৯৭টি পূজামণ্ডপের পূজা পর্যবেক্ষণ কমিটির তালিকা হস্তান্তর

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com