স্টাফ রির্পোটার: বরুড়া ফাউন্ডেশনের সদস্য জাকারিয়া তাহের সুমন এমপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হওয়ায় গতকাল রাত আটটায় জাকারিয়া তাহেরের তৈরি পোশাক প্রতিষ্ঠান গুলশানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বরুড়া ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া ফাউন্ডেশনের সভাপতি স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. রুহুল আমিন, হক্স বের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হক, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, শিল্পপতি আমিনুল ইসলাম ও স্ট্যান্ডার্ড গ্রুপের পরিচালক তোফাজ্জল আলী। বরুড়া ফাউন্ডেশনের সদস্য সংখ্যা ১২ জন। তাঁরা সবাই বরুড়া উপজেলার বাসিন্দা। দেশের নামকরা উদ্যোক্তা ও শিল্পপতি। ঢাকা থেকে এ সংগঠন বরুড়ার মানুষের জন্য কাজ করে। এটি একটি এলিট ফাউন্ডেশন। Post navigation বরুড়ার আদ্রা ইউনিয়নে এক নারীর গলিত লাশ উদ্ধার সংসদের প্রথম অধিবেশনে প্রাণবন্ত জাকারিয়া তাহের সুমন