বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও অর্জুনতলা গ্রামের বাসিন্দা আবদুর রশিদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় তাঁর নিজ এলাকার অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেওয়া মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে আবদুর রশিদকে বরুড়ার ডক্টরস কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর বিকেল ৪টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আবদুর রশিদের জানাজা সম্পন্ন

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
ajker barura
www.ajkerbarura.com