স্টাফ রির্পোটার: বরুড়ায় গ্যাসের বোতল বোঝাইকৃত পিক-আপভ্যান উল্টে দুই শিশু গুরুতর আহতসহ জিসান নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১ টার দিকে বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া সমাজের মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরুড়া বাজার থেকে ঝলম রোডে যাওয়ার পথে গ্যাসের বোতল বোঝাইকৃত পিক-আপভ্যান উল্টে পুকুরে পড়ে যায়। ওই সময় পুকুরে গোছল করা অবস্থায় তিন শিশু পিক-আপভ্যানের নিচে চাপা পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তিন শিশুকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসান নামের একটি শিশুকে মৃত ঘোষণা করে। পরে আহত দুই শিশুকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। নিতহ জিসান বরুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম পাড়া সমাজের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারন জানা যায়নি। এ রির্পোট লেখা পর্যন্ত বরুড়া থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। Post navigation বরুড়ায় এবি ব্যাংক পিএলসি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা