বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় বরুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামরুজ্জামান জনির সভাপতিত্বে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মুহাম্মদ জামাল হোসেন শাহাজী এবং নাতে রাসুল পরিবেশন করেন সাংবাদিক মো. শরীফ উদ্দিন।

সভায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, সমাজের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের নিজস্ব অফিস বা ঠিকানা থাকলেও সাংবাদিকদের নিয়মিত বসা, মতবিনিময় ও পেশাগত কার্যক্রম পরিচালনার জন্য একটি সুসংগঠিত স্থান প্রয়োজন ছিল। নবনির্বাচিত সভাপতি মো. কামরুজ্জামান জনির নেতৃত্বে সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজে প্রেসক্লাবের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে।

সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত না করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বরুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের বাংলা পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি বি এম মহাসিন, কোষাধ্যক্ষ ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি এমডি. আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক, সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার বরুড়া প্রতিনিধি এম এইচ সেলিম, দৈনিক একুশের বাণী পত্রিকার বরুড়া প্রতিনিধি এসএম সুজন, দৈনিক অগ্নিকণ্ঠ পত্রিকার প্রতিনিধি রাসেল হোসেন, দৈনিক নবজীবন পত্রিকার বরুড়া প্রতিনিধি রুবেল হাসান, দৈনিক গোমতীর বার্তা পত্রিকার বরুড়া প্রতিনিধি সুজন হোসেন সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *