মোঃ শরীফ উদ্দিন: বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড অর্জুনতলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারী বিকাল ৩টায় বরুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলী আজ্জম এর বাড়ীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, বরুড়া উপজেলা মহিলা দলের নেত্রী এডভোকেট ডালিয়া রহমান, বরুড়া পৌরসভা বিএনপির সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী নেওয়াজ, সহ সভাপতি মোঃ আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, বরুড়া পৌরসভা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল হোসেন, মোঃ খোরশেদ আলম তারেক, ৮নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ কামাল হোসেন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মানিক মীর, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাফিন আহমেদ, বরুড়া পৌরসভা ছাত্র দলের সহ সভাপতি আরাফাত হোসেন সাদ্দাম, ৮নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি রাজু আহমেদ, ছাত্র দল নেতা মোঃ রাকিব হোসেন, সাকিব হোসেন চৌধুরী। এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনীর আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। Post navigation বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নিজের কেন্দ্রেই বড় ব্যবধানে ফেল করেছেন জামায়াতের প্রার্থী