বরুড়া প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বরুড়া থানা এলাকার বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছে বরুড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে প্রতিমা ও কারখানার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শনকালে প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। এ সময় প্রতিমা তৈরির স্থান, কারিগরদের নিরাপত্তা এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত থানা পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

এ সময় বরুড়া থানার এসআই মিশন চৌধুরীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

08 October 2026

দুর্গাপূজা উপলক্ষে বরুড়ায় প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন, নিরাপত্তা নিয়ে পুলিশের খোঁজখবর

www.hostbuybd.com