এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়ায় বিশেষ অভিযানে চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল (১৯ মে) রাত আনুমানিক ১০ টার দিকে বরুড়ার হরিপুর কবরস্থান নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেয়ীয় অস্ত্র, হ্যান্ডকাপ ও ভূয়া ডিবি পুলিশের পোশাক জব্দ করা হয়। আজ (২০) মে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বরুড়া থানায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়। Post navigation বরুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ অনুষ্ঠিত বরুড়ায় শিশু লাবিবকে হত্যাচেষ্টা, গ্রেফতার-২