নিজস্ব প্রতিবেদক, বরুড়া: কুমিল্লার বরুড়া বাজারের সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির স্থানের পাশেই দীর্ঘদিন ধরে ময়লার স্তুপ জমে থাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। আজ (৮ জুন) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, হালিমের ডেক্সির একেবারে পাশেই আবর্জনার স্তূপ পড়ে রয়েছে। সেখানে কুকুর খাবারের উচ্ছিষ্ট খুঁজে বেড়াচ্ছে এবং মাছির উপদ্রবও লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে এভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বিশেষ করে খাদ্যপণ্য বিক্রির স্থানের পাশে ময়লার স্তূপ থাকায় স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বাড়ছে। ময়লার দুর্গন্ধ ও মাছির কারণে ক্রেতারাও অস্বস্তির মধ্যে পড়ছেন।

সচেতন নাগরিকরা জানান, জনসমাগমপূর্ণ এলাকায় খাবার বিক্রির স্থান সংলগ্ন ময়লা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় খাদ্যদূষণ ও বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত ময়লা অপসারণ এবং বাজারে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবির ক্যাপশন:
বরুড়া বাজারের সাবেক সুপার স্টার হোটেলের সামনে হালিম বিক্রির ডেক্সির পাশেই জমে থাকা ময়লার স্তুপ। কুকুর ও মাছির উপদ্রপের মধ্যেই চলছে খাদ্য বিক্রি। ছবি: আজকের বরুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *