নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া পৌরসভা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মনিরুজ্জামান পাটোয়ারীকে সভাপতি, মিজানুর রহমান সীমান্তকে সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

গতকাল শনিবার (১ আগস্ট) বরুড়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্ব ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নবগঠিত কমিটির নেতারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *