নিজস্ব প্রতিবেদক, বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়ায় সরকার অনুমোদিত তিন মাস মেয়াদি ‘কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন’ কোর্স সম্পন্ন করায় ১৫ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে এ সনদ তুলে দেওয়া হয়। বরুড়া বাজারের গনি মিয়া সড়কে, ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় অবস্থিত ‘রকমারি আইটি সলিউশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার‘-এর আওতায় পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ গ্রহণ করেন। কারিগরি শিক্ষা বোর্ড স্বীকৃত প্রশিক্ষক এমডি আজিজুর রহমানের পরিচালনায় এবং ম্যানেজার ইস্রাফিলের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাকসেস, এমএস পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার, ই-মেইলসহ দাপ্তরিক কাজে প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে কম্পিউটার দক্ষতা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা চাকরির বাজারে নিজেদের যোগ্যতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজ, কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন এবং ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তিনির্ভর কাজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবেন। বিশেষ করে শিক্ষিত বেকার যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারলে শিক্ষার্থীরা নিজেদের পেশাগত জীবন গড়ে তোলার ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবেন। প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মজীবনে প্রবেশ এবং ভবিষ্যতে আরও উচ্চতর তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait... Post navigation এ.কে.এম আবু তাহের ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টে হোমনাকে হারিয়ে বরুড়ার জয় ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখায় চাহিদা অনুযায়ী গ্রাহকদের টাকা প্রদান