এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়ায় বাংলাদেশ বেতার ও টেলিভিশন কর্তৃক দেশব্যাপী পরিচালিত ‘শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় এক বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ জুন) শুক্রবার বিকাল ৩ টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. শাহ আলম। তিনি শিশু-কিশোর ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ভার্চুয়ালি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ টেলিভিশন-এর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *