এমডি.আজিজুর রহমান: বরুড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গতকাল (১৭ মার্চ) মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে বরুড়া পৌরসভার দেওড়া এলাকায় নিহতের শশুর বাড়িতে এ ঘটনা ঘটে। শশুর বাড়ীর সূত্রে জানা গেছে, পৌরসভার দেওড়া এলাকার বাসিন্দা কাউসার হোসেন প্রবাসে থাকেন। গতকাল রাতে কাউসারের সাথে স্ত্রী নাদিয়া আক্তার পান্নার ঝগড়াঝাটি হয়। পরে নাদিয়া রাগ করে ছেলেকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পরে তাদের সন্দেহ হলে বাড়ির লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেস করেন। ওই সময় শিশু আব্দুল্লাহকে অচেতন ও পান্নাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তাদের দাবি সন্তানকে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে। পরবতীতে তাদেরকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হসপিটাল থেকে বিষয়টি থানায় অবগত করলে বরুড়া থানা অফিসার্স ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সঞ্জয় সরকার হসপিটাল গিয়ে পরিদর্শন করেন। নিহতের বাবা অভিযোগ করেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। আমার নাতী এবং মেয়েকে তার শশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ ঝুলিয়ে আত্নহত্যার ঘটনা সাজিয়েছে। আত্মহত্যা করে থাকলে থানায় ফোন করে পুলিশকে জানাতো৷ আমরাতো একই এলাকার বাসিন্দা। আমাদেরকেও ফোন করে জানাতো। তারা হত্যার ঘটনাকে ধামাচাপা দিতেই তথ্য গোপন করেছে। আমার নাতী ও মেয়ে পান্নার না’কে, থুতনিসহ শরিরের বিভিন্ন স্থানে ও নাতীর নাকেও আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে বরুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, প্রথমে হসপিটালে গিয়ে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। নিহত মা ও ছেলের লাশ মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে আত্মহত্যায় মনে হয়েছে। রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Post navigation বরুড়ায় বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত