এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্ট প্রশিক্ষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে তলাগ্রাম পাটোয়ারী অটো রাইচ মিল মাঠে কুমিল্লা-০৮ (বরুড়া) বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাকারিয়া তাহের সুমন। প্রধান প্রশিক্ষকের বক্তব্য দেন অতিরিক্ত সচিব (অব.), রাজবাড়ী ও সিলেটের সাবেক জেলা প্রশাসক মো: জামাল হোসেন মজুমদার।বিশেষ অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। Post navigation বরুড়ায় রাসুল (সাঃ) কে নিয়ে কটাক্ষ করায় বিল্লাল গ্রেপ্তার রোযাদারের সম্মানে বরুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত