স্টাফ রির্পোটার: বরুড়ায় তাবলীগ জামাতের শুরায়ী নেযামপন্থী অংশ সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ইউএনও বরুড়ার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১ টার দিকে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া মাদ্রাসার মোহতামীম মাওলানা নোমান এর প্রতিনিধি হিসেবে সিনিয়র মোহাদ্দেস মাওলানা মোঃ ইলিয়াস আহমেদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এ স্বারকলিপি প্রদান করেন। ওই সময় তাঁরা ইউএনওর কাছে দেশব্যাপী সাদপন্থীদের বিভিন্ন অপতৎপরতা ও বিশৃঙ্খলার চিত্র তুলে ধরেন।

ওই সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ ফরিদ আহমেদ, মাওলানা মোঃ ইসমাইল, ব্যবসায়ী মোঃ সানা উল্লাহ, হাজী মোঃ আমির হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ আবদুর রহমান, হাফেজ সাদেকুর রহমান, শাহ আলম, মাওলানা মোঃ আবদুস সোবহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *